উৎপাদন বৃদ্ধি-খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সকল সহায়তা প্রদান করে যাচ্ছে - ডাঃ এজেডএম জাহিদ হোসেন
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কথা এবং কাজে সব সময় বিশ্বাস করতেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত নির্যাতন নিপীড়নের পরেও আপনাদের ছেড়ে দেশ ত্যাগ করেননি। তিনি শত কষ্টের মাঝেও আপনাদের পাশেই ছিলেন। উনাদের সুযোগ্য উত্তরাধিকারী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন আপনাদের পাশে থাকবেন ফ্যামিলি কার্ড দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ শুরু করেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন এবং কৃষক কার্ডও দেওয়া শুরু করেছেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সকল ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে।
শনিবার (২০ জুন) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে খরিপ- ২, ২০২৬-২৭ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার সবসময় কৃষি ও কৃষকের সার্বিক সহযোগিতা করতে চায়। উৎপাদন বেশী করলে যেমন কৃষকের উন্নতি হবে ঠিক তেমনি দেশের খাদ্য নিশ্চিতের পাশাপাশি সরকারের উন্নয়ন হবে। এজন্যই কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষক কার্ড দেওয়া হবে বাৎসরিক হিসেবে আর ফ্যামিলি কার্ড দেওয়া হবে মাসিক হিসেবে। যেসকল মায়েরা হতদরিদ্র, জমি নাই তারাই পাবেন ফ্যামিলি কার্ড। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড কোন রাজনৈতি বিবেচনায় দেওয়া হবে না। আপনি কাকে ভোট দিয়েছেন বা দেন নি তা দেখা হবে না। আপনি বাংলাদেশের নাগরিক হলেই ফ্যামিলি কার্ড পাবেন।
মন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ফেসবুক-সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রটানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ নেই। কারণ বিএনপি এদেশের জনগণের দল। জনগণের ঐক্যের সামনে কোন ষড়যন্ত্রই টিকবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

