ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
আরিচা-কাজিরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আরিচা-কাজিরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

আরিচা-কাজিরহাট নৌ-রুটে ১৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে ফেরি পার হতে আসা পণ্যবাহী ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার দিবাগত রাতে আসা ট্রাকগুলো সন্ধ্যা ৭টাতেও ফেরি পার হতে পারেনি। ফলে এদের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। এ থেকে পরিত্রাণ পেতে উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, যমুনায় পানি বৃদ্ধির কারণে আরিচা ও কাজিরহাট দু’টি ঘাটের ফেরি পন্টুনের র‌্যাম পানিতে ডুবে গেলে ফেরি চলাচল বন্ধ থাকে। বুধবার ভোর রাত ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেরি চলাচল সম্পুর্ণরূপে বন্ধ থাকে। এসময় ফেরি পার হতে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ এ সময় ঘাটেই অপেক্ষা করতে হয়। বুধবার সন্ধায় ফেরি ঘাটের পন্টুন লো-ওয়াটার লেবেল থেকে মিড-ওয়াটার লেবেলে স্থানান্তর করার পর সন্ধ্যা ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বুধবার সকালে আরিচা ঘাট ঘুরে দেখা গেছে, আরিচা ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য আটকে রয়েছে। এসব ট্রাকগুলো মঙ্গলবার দিবাগত রাতে এসে আরিচা ঘাটে পৌছায়। বুধবার বেলা ২টাতেও ফেরি পার হতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেন আটকে পড়া এসব ট্রাকের শ্রমিকরা। এ পরিস্থিতি’র জন্য ঘাট কর্তৃপক্ষকেই দায়ী করছেন যানবাহন শ্রমিকরা।

ট্রাক চালক আব্দুল মোমিন শেখ বলেন, সে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফেরি পার হবার জন্য আরিচা ঘাটে আসেন। বুধবার সন্ধ্যা ৭টাতেও তিনি ফেরি পার হতে পারেননি। তিনি যাবেন পাবনার ঈশ্বরদীতে। বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতে অনেক বেশী সময় ব্যয় হয়। আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি পার হয়ে যাতায়াতে সময় অনেক কম লাগে। তাই তাড়াতাড়ি যাবার জন্য আরিচা ঘাট হয়ে আসি। কিন্তুু ঘাট সমস্যার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় আজ বুধবার (০৯ জুন) ১৫ ঘন্টা পার হবার পরও ফেরি পার হতে পারেনি।

অপর ট্রাক চালক মোতালেব মিয়া বলেন, পানি বাড়ার পর থেকেই ঘাটে এ সমস্যা বিরাজমান। কিন্তুু কর্তৃপক্ষের গাভলতির কারণে ঘাটের এ সমস্যার সমাধানে বিলম্ব হচ্ছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে এ নৌপথে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন শ্রমিকরা। আমি ফেরি পার হবার জন্য গত মঙ্গলবার দিবগাত রাত ২টায় আরিচা ঘাটে আসি। ফেরি বন্ধ থাকার কারণে বুধবার সাড়া দিনেও ফেরি পার হতে পারিনি। দীর্ঘ এসময় ঘাটেই বসে থাকতে হয়েছে। এতে পয়:নিস্কাশন ও খাবার সংকটসহ নানা ধরণের সমস্যায় পড়তে হয়েছে।

ট্রাক চালক রফিকুল ইসলাম বলেন, ঘাট এলাকায় কোন নিময়-শৃঙ্খলা নেই। চালকরা কোন সিরিয়াল মানছে না। আমরা আগে এসে সিরিয়ালে থেকে ফেরি পার হতে পারছি না। দেখা গেছে অনেক গাড়ি আমাদের পরে এসে টিকিট নেওয়া ছাড়াই সিরিয়াল ভঙ্গ করে ফেরির এ্যাপ্রোচ রোডে গাড়ি রেখে টিকিট কাটছে। এতে ফেরি লোড-আনলোডেও সমস্যা হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার আব্দুল্লাহ বলেন, পানি বৃদ্ধির কারণে আরিচা ও কাজিরহাট ঘাটের ফেরি পন্টুনের র‌্যাম পানির নীচে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ থাকছে। ফলে বুধবার ভোররাত ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ১৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

প্রতিদিন পানি বৃদ্ধি পাওয়ায় বার বার ফেরি পন্টুন স্থানান্তর করতে হচ্ছে। আরিচা ঘাটের ফেরি পন্টুনের র‌্যাম এখনও পানির নীচে তলিয়ে আছে। এ্যাপ্রোচ রাস্তায় গাড়ির চাকা আটকে যাচ্ছে। এতে ফেরি লোড-আনলোডে সমস্য হওয়ায় স্বাভাবিক ফেরি চলাচলে বিঘœ ঘটছে। এ পরিস্থিতিতে আরিচা এবং কাজিরহাটে আরেকটি করে ফেরি ঘাট নির্মাণ করা দরাকার বলে তিনি মনে করছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন