ডার্ক মোড
Tuesday, 01 September 2026
ePaper   
Logo
আউটসোর্সিং চাকরিতে ৪-৫ লাখ টাকা ঘুষ: এলজিইডির সিআরএলআইপি প্রকল্পের পিডি নওরিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আউটসোর্সিং চাকরিতে ৪-৫ লাখ টাকা ঘুষ: এলজিইডির সিআরএলআইপি প্রকল্পের পিডি নওরিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) 'কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট' (সিআরএলআইপি)-এ আউটসোর্সিং নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নওরিনের বিরুদ্ধে আউটসোর্সিং পদে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকার জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে বাস্তবায়িত এই প্রকল্পে জনবল নিয়োগে স্বচ্ছতার নীতি সম্পূর্ণভাবে অলঙ্ঘন করা হয়েছে। অভিযোগ রয়েছে, যোগ্যতা ও অভিজ্ঞতার তোয়াক্কা না করে মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমেই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। একাধিক ভুক্তভোগী ও চাকরিপ্রত্যাশী জানান, পিডি নওরিনের নির্দেশে একটি নির্দিষ্ট সিন্ডিকেট এই ঘুষের টাকা লেনদেন নিয়ন্ত্রণ করত এবং নির্ধারিত অর্থ না দিলে কোনো প্রার্থীকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতো না।

নিয়োগ বাণিজ্যের পাশাপাশি প্রকল্পের বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ ও কেনাকাটাতেও কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য পাওয়া গেছে। সরকারের নীতিমালা তোয়াক্কা না করে ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহণ এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে অভিযুক্ত প্রকল্প পরিচালকের বিরুদ্ধে।

উত্থাপিত দুর্নীতির বিষয়ে জানতে প্রকল্প পরিচালক নওরিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

উন্নয়ন প্রকল্পের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের ঘুষ বাণিজ্য ও অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পিডি নওরিনসহ এই চক্রের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন