ডার্ক মোড
Saturday, 27 June 2026
ePaper   
Logo
সাঘাটায় মৃত্যু দাবীর চেক প্রদান

সাঘাটায় মৃত্যু দাবীর চেক প্রদান


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

 

গাইবান্ধার সাঘাটা উপজেলার বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার মৃত্যু দাবীর চেক বিতরণ করা হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে উক্ত চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বোনারপাড়া সাংগঠনিক অফিসের ইনচার্জ শাহ আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন জাহাঙ্গীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন, রংপুরের এসইভিপি ও ইনচার্জ মোস্তফা জামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা যুবলীগ সভাপতি হারুনুর রশীদ হিরু, রওশন হাবিব রোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ইয়াকুব আলী, আশারু, আক্তার, সাদ্দাম হোসেন প্রমুখ। উল্লেখ্য, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সদস্য মাহফুজার রহমানের অকাল মৃত্যুতে নমিনি মাতার নিকট একটি মৃত্যু দাবীর চেক প্রদান করা হয়।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন