ডার্ক মোড
Saturday, 27 June 2026
ePaper   
Logo
বেতাগীতে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ

বেতাগীতে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ


বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে অসহায়, গরীব দুস্থ শীতার্ত মানুষের অসহায় মানুষের শীত নিবারনে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় স্থানীয় ৭নং ওয়ার্ডের মডার্ন কম্পিউটারর্সের সম্মুখে স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল কমিউিনিটি ইন সাউথ কোরিয়া আয়োজনে দক্ষিন কোরিয়াস্থ বরিশাল কমিউিনিটির মো: সাইফুর রহমান নাঈমের একান্ত প্রচেষ্টায় কম্বল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান হাওলাদার, সাপ্তাহিক বিষখালীর সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, দক্ষিন কোরিয়াস্থ বরিশাল কমিউিনিটির বাংলাদেশ‘র প্রতিনিধি মশিউর রহমান শামীম, সমাজ সেবক আব্দুল বারেক মিয়া ও সাংবাদিক মো. সুজন উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন