ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
প্রধানমন্ত্রী কর্তৃক ইন্দোনেশিয়াতে উপহার হিসাবে ১০০০ কেজি আম প্রেরণ

প্রধানমন্ত্রী কর্তৃক ইন্দোনেশিয়াতে উপহার হিসাবে ১০০০ কেজি আম প্রেরণ

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ দূতাবাস, জাকার্তা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্দোনেশিয়াতে উপহার হিসাবে প্রেরিত ১০০০ কেজি আম গ্রহণ করে।

বাংলাদেশ দূতাবাস, জাকার্তা ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত ১০০০ কেজি আম ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি জনাব জোকো উইদোদো-এর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যলেস, জাকার্তা ইন্দোনেশিয়াতে গত ২১ জুলাই ২০২১ তারিখে হস্তান্তর করে। রাষ্ট্রপতি সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যলেস প্রোটোকল অফিসার, মহামান্য রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার উক্ত উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন