ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
দোহারে মা দিবস পালিত

দোহারে মা দিবস পালিত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে উপজেলা প্রশাসনের আয়োজনে মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১২ মে, রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষ্যে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে বেগম আয়েশা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও সফল মা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের যুগ্ন সাধারন-সম্পাদক শেখ আনার কলি পুতুল। প্রধান অতিথি অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন মা কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময়ে প্রধান অতিথি শেখ আনার কলি পুতুল তার বক্তব্যে বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে।

মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা। সন্তানের জীবনের প্রথম স্পর্শ মা। মাকে নিয়ে সবার ভালবাসা ও আবেগ একটু বেশি। বর্তমান সময়ের মা’য়েদের দ্বারা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি।

উপজেলা মহিলা কর্মকর্তা সাবরিনা লাকি’র সঞ্চালনায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই আয়োজন। কারণ মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন পালন করছেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও মায়েরা সকলেই বেশ উপভোগ করেছেন এই অনুষ্ঠানটি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন