ডার্ক মোড
Monday, 22 June 2026
ePaper   
Logo
গত ২৪ ঘণ্টায় রামেকের করোনায় মৃত্যু ১২

গত ২৪ ঘণ্টায় রামেকের করোনায় মৃত্যু ১২

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার ১ জন রয়েছেন। ৭ জন করোনা পজিটিভ ও ৫ জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩১৪ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২১৩ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৬১ নমুনায় ১৯ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ৩১ দশমিক ১৪ শতাংশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন