ডার্ক মোড
Sunday, 28 June 2026
ePaper   
Logo
খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খোলা বাজারে জ্বালানি তেল অকটেন, ডিজেল ও পেট্রল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

 
অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

 
অভিযানে রিফাত অটো পার্টসের মালিক শাজাহানকে (৪০) তিন হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুরকে (৬০) সাত হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিবকে (৪০) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ।

এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন