ডার্ক মোড
Wednesday, 24 June 2026
ePaper   
Logo
করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৮৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ জন, নারী একজন। এ সময় চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে মারা গেছেন। আর রাজশাহী ও সিলেটে একজন করে আক্রান্ত হয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন