আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ, তাতীকোণায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি ভূমিতে রাস্তা নির্মাণ না করে পূর্ব বিরোধের জেরে রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ এবং খাস ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে তাতীকোণা পশ্চিম পাড়া শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাঁদের জমি-সংক্রান্ত বিরোধ ও চলমান পরিস্থিতির বিষয়ে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোক্তভোগী নাসির মিয়া, আবুল হোসেন, আব্দুল আহাদ, রুহাব মিয়া, নীল মিয়া, দুদু মিয়া, নুরুল ইসলাম,জাহের আলী।
এ সময় উপস্থিত ছিলেন, কবীর মিয়া, মাহমুদ আলী, ছমির হোসেন, জেবেদ আলী, আব্দুল আলী, আব্দুল হেকিম, আকবর আলী, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, পাভেল মিয়া, সেলিম মিয়া ও সিরাজ মিয়াসহ স্থানীয়রা।
ভুক্তভোগীদের দাবি, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আমাদের রেকর্ডীয় ভূমির উপর দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ করা হচ্ছে। তাঁদের অভিযোগ, সরকারি ভূমি ব্যবহার না করে ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাস ভূমিতে নির্মিত জাহির আলী,শুকুর আলী,কুতুব উদ্দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় নিয়েও তাঁরা প্রতিবাদ জানান।
এ বিষয়ে সহকারী জজ আদালত ছাতক জোন আদালতের স্বত্ব মোকদ্দমা নং ৯৫/২৫ উল্লেখ করে ভুক্তভোগীরা তাঁদের জমির অধিকার ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের দাবি জানান। তাঁদের বক্তব্য, জমি-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান।
মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়।
স্থানীয় কবীর মিয়া, মাহমুদ আলী, ছমির হোসেন, জেবেদ আলী, আব্দুল আলী, আব্দুল হেকিম জানান এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং আদালতের আদেশের বিস্তারিত তথ্য পাওয়া গেলে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

