অতিরিক্ত সচিবের সাথে বেতাগী প্রেসক্লাবের শুভেচ্ছা ও মতবিনিময়
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খান মো: রেজাউল করিমের সাথে বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকরা মতবিনিময় ও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ।
বৃহস্পতিবার (১০ জুন) রাত ৮ টায় বরগুনা ও বেতাগী উপজেলায় সফরকালে বিষখালী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার সাথে মতবিনিময় ও তাঁকে শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদারের সঞ্চালনায় এ সময়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আকন্দ শফিকুল ইসলাম, সদস্য প্রভাষক আবুল বাসার খান, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন।
এ সময় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ইতিবাচক সংবাদ পরিবেশনের আহবান জানান।

