Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
১৯৭০'র ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্নিঝড়ে নিহতদের স্মরনে মোমবাতি প্রজ্জ্বলন

১৯৭০'র ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্নিঝড়ে নিহতদের স্মরনে মোমবাতি প্রজ্জ্বলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

১৯৭০ সালের ১২ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপকূলে আঘাত ঘানে প্রলয়ংকরী ঘূর্নিঝড় গোর্কি। প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের তান্ডবে প্রান হারায় বৃহত্তর পটুয়াখালীর ৪৮ হাজারেরও বেশি মানুষ। নিহত এসব মানুষদের স্মরনে পটুয়াখালীর কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আমরা কলাপাড়া বাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরতদের স্মরণে এ মোমবাতি প্রজ্জ্বল কর্মসূচি পালন করে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা, ১২ নভেম্বরকে সরকারীভাবে উপকূল দিবস হিসেবে ঘোষণার জোর দাবি জানান।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!