সোলাদানার দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পন্য বিতরণ করা হয়।
শুক্রবার সকালে চারবান্ধা বাজার ও ভিলেজ পাইকগাছা মোড়ে কার্ডধারী প্রত্যেক উপকারভোগীদের মাঝে ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি সয়াবিন ও ২ কেজি ডাল প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মহাসিনুর রহমান, আওয়ামী লীগ নেতা পঞ্চানন সানা, ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শেখর কুমার ঢালী, নাসিমা বেগম ছাত্রলীগ নেতা রমজান সরদার ও জাবের হোসেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

