সারাদেশে ধর্ষণের প্রতিবাদে পাংশায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির প্রতিবাদে ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখা।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় পাংশা উপজেলা পরিষদ সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সভাপতি আরাফাত হোসেন ও সহ-সভাপতি আবু মুসা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: হাসান মাহমুল, প্রশিক্ষণ সম্পাদক মো: মেহেদী হাসান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মো: নাহিদ শেখ, কার্যনির্বাহী সদস্য মো: সুজন খানসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডে জড়িত ধর্ষকের ফাঁসি কার্যকরের দাবী জানান। এছাড়াও ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবী তোলেন। দোয়া পাঠের মাধ্যমে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

