Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
সাবেক ক্রিকেটার রবিউলের পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে দাঁড়ালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শেখ রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি। প্রতিমন্ত্রী আজ (সোমবার) বিকেলে সচিবালয়ে ক্রিকেটার রবিউলের হাতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে দুই লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক এ কীর্তিমান ক্রিকেটার দীর্ঘদিন যাবৎ নাক ও নাভীর পীড়াসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। তার বৃদ্ধ মাও অসুস্থ।

চেক প্রদান কালে প্রতিমন্ত্রী বলেন, আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যেকোন দুরাবস্থায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে। ক্রিকেটার রবিউল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বঙ্গবন্ধু দুস্থ অস্বচ্ছল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সহযোগিতার জন্য ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনের ইতোমধ্যে সিডমানি পৌঁছেছে ২৭ কোটি ৮৫ লাখ টাকায়।

২০০৯- ১০ অর্থবছরে থেকে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ফাউন্ডেশন হতে ৬ হাজার ৬১৯ জন দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য ১১ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনা মহামারিকালে অস্বচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান প্রদান করা হয়। ফাউন্ডেশন হতে ২০২০-২১ অর্থবছর থেকে মাসিক ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।

ক্রিকেটার রবিউল ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট, তিনটি ওয়ান ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!