সান্তাহার বেইলি ব্রীজে সার ভর্তি ট্রাক বিকল
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি
বগুড়া-নওগাঁর সীমান্তবর্তী এলাকা আদমদীঘি উপজেলার সান্তাহার পশ্চিম ঢাকা রোড সংলগ্ন গতরাতে বেইলি ব্রীজ পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে দশ চাকার প্রায় চল্লিশ টনের মাল বাহী একটি ট্রাক বিকল হয়ে আটকা পড়েছে।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, আজ (৯ নভেম্বর) বৃহস্পতিবার ভোরে যশোর থেকে ছেড়ে আসা যশোর ট-১১-৪৯৮১ নম্বরের একটি ট্রাক সরকারি সার বহন করে সান্তাহার কেডিসি সার গুদামে নিয়ে যাওয়ার জন্য শহরের ভিতরের ছোটো রাস্তা দিয়ে প্রবেশ করলে পশ্চিম ঢাকা রোড সংলগ্ন বেইলি ব্রীজে ওঠার সময় পিছনের চাকার স্প্রিংয়ের কয়েকটি বল্টু ভেঙে গেলে ব্রীজের মাঝখানে ট্রাকটি বিকল হয়ে পড়ে।
যশোর জেলার চৌগাছা থানার টেঙরপুর গ্রামের শাহিনূর রহমানে ছেলে আশিকুর রহমান (২৩) বলেন, যশোর থেকে সরকারি সার নিয়ে সান্তাহার কেডিসি সার গুদামে যাওয়ার জন্য রওনা হয়ে আজ ভোরে ভুল করে শহরের ছোটো রাস্তায় প্রবেশ করে বেইলি ব্রীজ পার হওয়ার সময় চাকার স্পিংয়ের বল্টু ভেঙে গেলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। বিকলের পর থেকেই ট্রাকটি অতি দ্রুত মেরামতের জন্য চেষ্টা করে যাচ্ছি।
সান্তাহারে দায়িত্বরত ট্রাফিক বিভাগ বগুড়ার সার্জেন্ট কায়সার হামিদ ও ট্রাফিক নূর-এ রেজা উল্লেখিত স্থানে যানযট নিরসন, সরকারি মালা মালের নিরাপত্তা, জনদূর্ভোগ রোধ, বিকলকৃত ট্রাকটি অতি দ্রুত মেরামত ও সচল করার লক্ষে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় অবরোধে ডিউটিরত নওগাঁ পুলিশ লাইনসের রিজার্ভ ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষ দর্শী অবসর প্রাপ্ত কর্পোরাল আব্দুল মতিন বলেন, আজ ভোরে আমার বাসার সামনে ট্রাকটি বেইলি ব্রীজে ওঠার সময় বিকল হয়ে পড়ে। তৎক্ষনাৎ চালক ট্রাকটি মেরামতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত মেরামতের কাজ চলছিলো।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

