Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
সান্তাহারে যুবদল অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ

সান্তাহারে যুবদল অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডেট যুবদল কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সান্তাহার পৌর যুবদলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এসে রেলগেটের গোল চত্বরের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহাফুজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক শাহাজান আলম স্বপন, সৌরভ কর্মকার, মাহমুদুল আলম, ফেরদৌস রহমান, যুবদল নেতা জুয়েল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, কৃষক দলের সভাপতি আকরবর আলী মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শ্রমিক নেতা মান্নান হোসেন, তাঁতী দলের ফারুক হোসেন, জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিমসহ আরো অনেকে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!