Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সাংবাদিক সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিল

সাংবাদিক সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিল

 
 
পিরোজপুর প্রতিনিধি:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 
 
বুধবার (২৬ মার্চ) পিরোজপুরের নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
 
এ ইফতার মাহফিলে অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, আখতারুজ্জামান শেখ রাহাদ, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি সহ পিরোজপুর জেলা, উপজেলা, পৌর, ইন্দুরকানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পিরোজপুরে কর্মরত সাংবাদিক ও স্থানীয় লোকজন। 
 
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল মান্নান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!