Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
সাংবাদিক বালু হত্যা: ৫ জনের যাবজ্জীবন

সাংবাদিক বালু হত্যা: ৫ জনের যাবজ্জীবন


নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যায় বিস্ফোরক আইনের মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, প্রত‌্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীন। মাসুম ওরফে জাহাঙ্গীর নামে অপর এক আসামি পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। ২৮ খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।

 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!