Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে সম্প্রীতির মিছিল

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে সম্প্রীতির মিছিল

বান্দরবান প্রতিনিধি

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে ১২ সম্প্রদায়ের অংশগ্রহণে স¤প্রীতির মিছিল ও জনসচেতনতা মূলক পথনাটক অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বৃহষ্পতিবার (২ জানুয়ারী) দুপুরে এই স¤প্রীতির মিছিল ও পথনাটক অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন দলে দলে স্থানীয় রাজার মাঠে এসে জড়ো হয়।

পরে সেখান থেকে ঐতিহ্যবাহী পোশাক পরিধানে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ এসে শেষ হয়। সেখানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাস বিরুদ্ধে এক পথনাটক অনুষ্ঠিত হয়।

মূলত, পাহাড়ে হানাহানি, সংঘাত ও সন্ত্রাসী কর্মন্ডান্ড বাদ দিয়ে শান্তির আহবান জানানোর জন্য এই সম্প্রীতির মিছিল ও পথনাটকের আয়োজন করা হয়।

এই স¤প্রীতির মিছিল ও পথনাটকের মাধ্যমে জনগণকে জানাতে চাই, পাহাড়ের সাধারণ জনগণ সন্ত্রাসী কর্মকান্ড চাই না, তারা চাই শান্তি ও স¤প্রীতি। তাই যারা পাহাড়ের সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা যেন সস্ত্রাসী কর্মকান্ড বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসার জন্য এই সম্প্রীতির মিছিলের মাধ্যমে আহবান জানান। বাঙ্গালীসহ ১২ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেয়।

পরে সন্ধ্যায় শহরের রাজার মাঠে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক কনসার্ট এর আয়োজন করা হয়। 

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!