Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
শ্রীলঙ্কায় উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিলেন ইউজিসি চেয়ারম্যান

শ্রীলঙ্কায় উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিলেন ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ১৫-সদস্যের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কায় ‘ন্যাশনাল হায়ার এডুকেশন কনফারেন্স ২০২৪’ এ যোগদান করেন। এ সম্মেলন আজ (সোমবার) দেশটির রাজধানী কলম্বোয় শুরু হয়েছে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী দিবসে ‘বাংলাদেশ-ইউকে হায়ার এডুকেশন পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষার অংশীদারিত্বের সম্পর্ক শত বছরের পুরোনো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সম্পর্কের সূচনা হয়।

তিনি তার বক্তব্যে এ সম্পর্কে আরও গতিশীল, অর্থবহ ও বহুমাত্রিকতা প্রদানের মাধ্যমে ফলপ্রসূ ভূমিকা পালনের আহ্বান জানান।

ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল কালচারাল রিলেসন্সের পরিচালক কেট জয়েসের সঞ্চালনায় সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এডুকেশন ডাইরেক্টর সালভাডোর লপেজ, অ্যাডভান্সড হায়ার এডুকেশন এর অ্যালিসন জন্স এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের এডয়ারডো রামোস।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অনারারি অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ইউজিসি পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ড. এ কে এম শামসুল আরেফিন, মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, ড. দূর্গা রানী সরকার, জেসমিন পারভীন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর, উপপরিচালক ড. ফারজানা শারমিন, বিশ্বব্যাংকের এটিএম আসাদুজ্জামান ও মো. মাহমুদুল হক এবং ব্রিটিশ কাউন্সিলের তৌফিক হাসান প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!