Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
শ্রীমঙ্গলে প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাবা-মা গ্রেফতার

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাবা-মা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

জেলার শ্রীমঙ্গল থান পুলিশ প্রতিবন্ধী শিশু সন্তানকে হত্যার অভিযোগে শিশুর বাবা মাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২মে) গভীর রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ চাতুল গ্রামে অভিযান পরিচালনা করে শিশুর বাবা রাশেদ মিয়া এবং মা শাপলা বেগমকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে পড়ে। গত (১৭ মে) শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয়া হয়।

পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর বাবা-মা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগ প্রাপ্তির পর থেকেই শ্রীমঙ্গল থানা পুলিশ মৃত শিশুর মা-বাবাকে গ্রেফতারে কাজ শুরু করে। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হবিগঞ্জ সদর থানার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবা মা তাদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছে। ছবি ১টি শ্রীমঙ্গল থানার পুলিশ সহ আটকৃত মা ও বাবা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!