Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মেজর হাফিজ

শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারী শেখ হাসিনার সময় দেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিগত ১৬টি বছর ধরে আমরা ও দেশের আলেম সমাজ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলাম জালেম সরকারের পতনের জন্য।

আমাদের পাশের রাস্ট্র ভারত আমাদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করেছিলে। এই দেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যের চেয়েও খারাপ অবস্থায় তারা নিয়ে গিয়েছিলো। সমাজের চোর, বদমাইশ, সন্ত্রাসীদেরকে সমাজের নেতা বানিয়ে দেয়া হয়েছিলো। এই অবস্থাতেই দেশের সকল ধর্মপ্রাণ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলো জালিম সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। দেশের এমন অবস্থা হয়েছে যে মুসলমানেরা মান সম্মান নিয়ে বসবাস করা কস্টকর হয়ে গিয়েছিলো। এই কারনে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি ছাড় দেন ছেড়ে দেন না। এজন্য আওয়ামী দূর্বৃত্তরাও আল্লাহর কাছ থেকে ছাড় পাননি। ৫ আগস্ট যা হয়েছে সবকিছু আল্লাহর তরফ থেকে হয়েছে। মানুষের দুঃখ কস্টের কথা মহান আল্লাহ তায়ালা কবুল করেছেন যার কারণে ৫ আগস্ট পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ফ্যসিস্টকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা দু:শাসনের হাত থেকে মুক্ত হয়েছি।

বরিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন পৌরশহরে নিজ বাসভবনে কামিল, ফাজিল, আলিম, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

লালমোহন উপজেলা কামিল, ফাজিল, আলিম, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি আমিনুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক ঝান্টু, বাংলাদেশ মোদরেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. মোশারেফ হোসেনসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষকবৃন্দ।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!