Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
শিক্ষার্থীদের মৃত্যু ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ

শিক্ষার্থীদের মৃত্যু ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ

প্রবাস ডেস্ক

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেছেন তারা। একই সঙ্গে প্রবাসীদেরকে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন।

টিবিএন২৪ ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩১ জুলাই) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন বাংলাদেশি-আমেরিকানরা।

হাতে পোস্টার, ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন। এ সময় ‘গণতন্ত্র চাই’ বলেও স্লোগান দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানান। এক নারী বিক্ষোভকারী বলেন, এতগুলো শিক্ষার্থীকে মেরে ফেলা হলো, এখন সেটিকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আরেক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এত বড় হত্যাকাণ্ড হয়নি।

নিউইয়র্কে ওই সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। তিনি বলেন, আমরা বাচ্চাদের রক্ষা করতে চাই। যারা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারে না আমরা তাদের চাই না। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করেন তিনি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!