Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি বসত ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ এতে ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে৷

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের উত্তর কাজীর পাগলা গ্রামে আব্দুর রব মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ইউসুফ জামানের ১টি, মাহবুব আলমের ১টি, মাহফুজ আলমের ১টি, আঃ রহিমের ১টি, টিন কাঠের বসত ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীর ধারনা৷

ভুক্তভোগীদের স্বজন সামিরা সুমাইয়া বলেন, আগুন গ্যাস সিলিন্ডারে কারনে লাগেনি, আগে আগুন লেগেছে পরে গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট হইছে৷ তিনি আরও বলেন ইদানীং গ্রামের অনেক চুরি হচ্ছে, চুরির মালামাল না পেলে ঘরে আগুন দিয়ে যায় চোরেরা৷ আমার মা-চাচী ও ভাইয়ের ৪০ বছরের তিল তিল করে কষ্টে গড়া সংসার আজ কয়লা ছাড়া কিছুই নেই৷

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুনে ৪টি বসত ঘর পুড়ে গেছে। গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা৷ আগুনে ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি৷

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!