লালমনিরহাট জেলা জামায়াতের উদ্দ্যোগে ইফতার মাহফিল
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ৮ মার্চ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ও পবিত্র মাহেরমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত লালমনিরহাট সদর (লালমনিরহাট-৩) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা প্রভাষক হারুন অর রশিদ, লালমনিরহাট (হাতীবান্ধা-পাটগ্রাম)-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননন্দিত নেতা মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি ও লালমনিরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র আইন জীবি ও বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চল টিম লিডার ও সাবেক জেলা আমীর এ্যাডভোকেট মোঃ আব্দুল বাতেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহআলম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান।
প্রধান আলোচক হিসেবে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মাওলানা মোঃ মুজিবুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিককল্যান ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলম,লালমনিরহাট পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু তালেব, জেলা শিবির সেক্রেটারি ছাত্রনেতা রাশেদুল হাসান লিজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজা আহম্মেদ ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের জামায়াত নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন এর আহবায়ক মোঃ হামিদুর রহমান।
প্রধান আলোচক বলেন, কুরআন নাযিলের এ মাসে কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়তে হবে। আল্লাহর হুকুমাত কায়েমে দ্বীনের দায়ীদের আরো অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও বক্তাগন বলেন, ইসলামী অনুশাসন ছাড়া দুনিয়াবী কোন নীতি বা শাসন মানবতার টেকসই কল্যান দিতে পারে না। কুরআনের সমাজ গঠনের জন্য আমাদের রমজানের শিক্ষা কাজে লাগাতে হবে। অনুষ্ঠান টি পরিচালনা করেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট (আদিতমারী-কালিগন্জ)-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

