Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
লামায় নাছির মেম্বার ও ইয়াছিন মাষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লামায় নাছির মেম্বার ও ইয়াছিন মাষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামায় সরই ইউনিয়নের কম্পনিয়া এলাকায় খতিয়ানভুক্ত জায়গা জবরদখল, সৃজিত বাগানের কয়েক লক্ষ টাকার গাছ কাটা,জোরপূর্বক পাহাড় কেটে মাটি বিক্রি ও নির্মাণ সামগ্রী লুটপাটের ঘটনার মূলহোতা এবং বিগত সরকারের প্রেতাত্মা মো. নাছির উদ্দিন মেম্বার ও তার সহযোগী মো. ইয়াছিন মাষ্টারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থ জায়গার মালিক "সংবাদ সম্মেলন" করেছেন।বুধবার বেলা ১১টায় লামা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন জায়গার মালিক দুই ভাই মো. রফিক উদ্দিন ও জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিক জানান, তারা দুই ভাই মোঃ রফিক উদ্দিন ও জসিম উদ্দিনের নামে উপজেলার সরই ইউনিয়নের কম্পনিয়া এলাকায় খতিয়ান নং ৩৮ এবং আর হোল্ডিং ১৫০৭ মূলে ৭.০০ একর জায়গা সরকারীভাবে রেকর্ডভুক্ত আছে এবং দীর্ঘদিন ধরে সেই জায়গায় বিভিন্ন প্রজাতির গাছপালা সৃজন করে ও বাগানবাড়ি করে ভোগদখলে আছেন। উক্ত জায়গায় জোরপূর্বক কম্পনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেও এলাকার স্বার্থে এবং শিক্ষা প্রসারের লক্ষ্যে বিষয়টি তারা মেনে নেন। কিন্তু এই এলাকার ওয়ার্ড মেম্বার মো. নাছির উদ্দিন এবং তার সহযোগী মো. ইয়াছিন মাষ্টার তাদের নামীয় জায়গা স্বীকার না করে নিজেকে বিগত সরকারের নেতা দাবী করে লোকজন ও পেশীশক্তি ব্যবহার করে বিভিন্ন হয়রাণী ও নির্যাতন করে আসছে।

সম্প্রতি সময়ে ওয়ার্ড মেম্বার মো. নাছির উদ্দিন এবং তার সহযোগী ওই স্কুলের সহকারী শিক্ষক মো. ইয়াছিন বিদ্যালয়ের' পাশ ঘেঁষে পাহাড় কেটে মাটি বিক্রি করছে। দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসলেও আইনের আওতায় আসেনি নাছির মেম্বার। স্কুলের পশ্চিম পাশের পাহাড় থেকে কমপক্ষে ৫শত গাড়ি মাটি কেটে নিয়ে গেছে। স্কুলের পাশঘেঁষে অন্তত ২৫ ফুট উঁচু করে মাটি কাটায় এখন ঝুঁকিতে পড়েছে স্কুল ভবনটি।যে কোন সময় পাহাড় ধসে স্কুলের উপর পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটা।

নাছির মেম্বার ওয়ার্ড পর্যায়ে বিগত সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় এই বিষয়ে উপজেলা প্রশাসন,বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও লামা থানাকে অনেকবার অবহিত করেও কোন প্রতিকার পায়নি বলে সংবাদ সম্মেলনে জানান জায়গার মালিক নাছির উদ্দিন ও জসিম উদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন নাছির মেম্বার ও ইয়াছিন মাষ্টার।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!