লক্ষ্মীপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রীসহ ৩৫ জনের নামে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্টমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারেক ছিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র্যাবের সাবেক এডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, তৎকালীন এআইজি মাহফুজুর রহমান, সাবেক ল²ীপুর জেলা প্রশাসক একে .এম মিজানুর রহমান, র্যাব-১১ এর ল্যাফটেনেন্ট কর্ণেল তারেক সাঈদ, মেজর মোহাম্মদ আরিফ, ল্যাফটেন্যান্ট কমান্ডার রানা, ডিএডি জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সাবেক সভাপতি একে.এম সালাহ উদ্দিন টিপু তার ভাই আনোয়ার সাদাত শিবলু, ল²ীপুর পৌরসভার সাবেক মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ ৩৫ জন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাদী শাহাব উদ্দিন সাবু নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, বিগত ২০১৩ সালের ১২ ডিসেম্বর সকালে সাহাব উদ্দিন সাবুর বাসায় হানা দেয় র্যাব-১১ একটি দল। তখন তার বাসার দরজা ভেঙে র্যাব সাবুর পায়ে গুলি করে। গুলিবিদ্ধ বিষয়টি শহর জুড়ে ছড়িয়ে পড়লে যুবদল নেতা জুয়েলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সাবুর বাসার দিকে মিছিল নিয়ে রওনা হয়। মিছিলটি চকবাজার এলাকায় পৌঁছলে র্যাব সদস্যরা মিছিলে গুলি চালায়। তখন যুবদল নেতা জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে র্যাব তার লাশ নিয়ে চলে যায়। এ সব ঘটনা ছড়িয়ে পড়লে ওইদিন বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে র্যাবের দিনব্যাপী সংঘর্ষ বাঁধে।
ওই দিন র্যাবের গুলিতে জুয়েল, মাহবুব ও শিহাব নিহত হয়। মাহবুব, শিহাবের মরদেহ উদ্ধার হয়। কিন্তু আজও জুয়েল জীবিত না মৃত। এ উত্তর খুঁজে বেড়াচ্ছে তার পরিবার।
বাদি পক্ষের আইনজীবী আহমদ ফেরদৌস মানিক বলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলাটি আমলে নিয়ে এন্টি করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ দিয়েছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

