Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে ১২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে ১২ জন গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ৫ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: বেলাল (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকার সনজুর আলীর ছেলে। সে চন্দ্রিমা থানার ১৮ নম্বর ওয়ার্ডের যুবলীগ সদস্য।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!