Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
রাজশাহীতে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

রাজশাহীতে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

রাজশাহী প্রতিনিধি

দশম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এবারের থিম 'নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম'। যোগব্যায়াম ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১০ম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম অডিটোরিয়ামে এ যোগ ব্যায়ামের আয়োজন করা হয়।

যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় তিনি ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। যোগ হল ও প্রশিক্ষক বাংলাদেশ যোগ সমিতির ব্যবস্থাপনা পরিচালক আফসানা বেগমের দিকনির্দেশনায় যোগব্যায়াম অনুশীলন করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!