ডার্ক মোড
Friday, 19 June 2026
ePaper   
Logo
রাজধানীর কমলাপুর বিআরটিসি ডিপোর ভেতরে বাসে আগুন

রাজধানীর কমলাপুর বিআরটিসি ডিপোর ভেতরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন