Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
যেকোনো সংকটে সহযোগিতার আশ্বাস আইএফআরসি প্রেসিডেন্টের

যেকোনো সংকটে সহযোগিতার আশ্বাস আইএফআরসি প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক

চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বাংলাদেশে সব ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস। প্রথমবারের মতো বাংলাদেশ সফরকালে ফোর্বস সাম্প্রতিক ভয়াবহ তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় রেমালসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় টেকসই সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সফরকালে আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহযোগিতা প্রদানে আইএফআরসির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সবরকম সহযোগিতা করে থাকে। এসময় তিনি দুর্যোগের প্রভাব প্রশমনের জন্য বিডিআরসিএসকে সহায়তা প্রদানে আইএফআরসির দুর্যোগ সাড়াদানে জরুরি তহবিল (ডিআরইএফ) ব্যবহারের কথা তুলে ধরেন।

এর আগে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে কেট ফোর্বসকে অবগত করে ডা. কবীর চৌধুরী।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন হিসেবে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পূর্বাভাসভিত্তিক পদক্ষেপগুলো আরও সমন্বিত করার মাধ্যমে মানবিক কার্যক্রমগুলোকে উন্নত করতে এবং বিডিআরসিএসের আর্থিক সক্ষমতা অর্জনে আইএফআরসির সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সফরকালে রাজধানীর স্বনামধন্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালও পরিদর্শন করেন তিনি। এসময় হাসপাতালটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন। এছাড়াও সফরকালে বাংলাদেশে কর্মরত ইউএনআরসি, ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ডব্লিউএইচও ও ডব্লিউএফপির প্রতিনিধিসহ বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস।

প্রসঙ্গত, গত রোববার (২ জুন) ছয়দিনের সফরে বাংলাদেশে আসেন কেট। সফর শেষে শনিবার (৮ জুন) জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!