Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
মোরেলগঞ্জে রাস্তার বেহাল দশা, ভেঙ্গে পড়েছে সেতুটি জনদুর্ভোগ চরমে

মোরেলগঞ্জে রাস্তার বেহাল দশা, ভেঙ্গে পড়েছে সেতুটি জনদুর্ভোগ চরমে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জ বারইখালি ইউনিয়নের তুলাতলা কাশ্মীর নামক স্থানের সেতুটি ভেঙ্গে পড়ে জনদুর্ভোগ চরমে পৌছেছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালি ইউনিয়নের তুলাতলা কাশ্মীর নামক স্থানের সেতুটি বৃহস্পতিবার রাত ৮ টায় ভেঙ্গে পড়ে। ফলে এলাকার যাতায়াত ব্যবস্থায় বন্ধ হয়ে হাজারো মানুষের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

২০০৭ সালে লোহার এ্যাঙ্গলের উপর কংক্রিটের ঢালাই দিয়ে নির্মিত এ সেতুটি দিয়ে মোরেলগঞ্জ সদরে পৌঁছানোর একমাত্র সড়কপথ এটি। উপজেলার বারইখালি ইউনিয়নের তুলাতলা কাশ্মীর সংলগ্ন নদীর পাড়ের কাটাখালের উপরে রাস্তার সংযোগকারী নির্মিত এ সেতুটি দিয়ে পার্শ্ববর্তী বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা, ঘষিয়াখালীগামী লোকজনের যাতায়াত রয়েছে।

এদিকে বারইখালী ও বহরবুনিয়া ইউনিয়নবাসীর নদীরপাড় ঘেষা চলাচলের রাস্তাটি বিভিন্ন ঘূর্ণিঝড়ের জলোচ্ছাসের কবলে পড়ে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে অনেক বছর ধরে। ফলে এসব এলাকার বেশিরভাগ লোকজনই যাতায়াত করেন ট্রলার বা নৌকায়। উন্নয়নের ছোঁয়া না পাওয়া রাস্তাটি এখন চলাচলের একদমই অনুপযোগী ।

উপরন্তু রাস্তার সাথে তুলাতলা কাশ্মীর কাটাখালের সংযোগ সেতুটি ভেঙ্গে পড়ায় এই জনদুর্ভোগ আরো কয়েকগুন বাড়িয়ে দিয়েছে বলে জানায় স্থানীরা। তারা জানান, প্রতিদিন এই সেতুটি দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত।

এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে মোরেলগঞ্জ সদরে সড়কপথে এরাস্তা দিয়ে যেতে হয়। সেতুটি ভেঙ্গে পড়ার কারণে চলাচল করতে পারছেনা কোন ধরনের সাধারণ যানবাহন । এমনকি এসব এলাকার লোকজনের মোরেলগঞ্জ সদরে পৌঁছাতে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারার ফলে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম।

মোরেলগঞ্জ সদরের ফেরিঘাট থেকে নদীর পাড় ধরে শুরু হয়ে রাস্তাটি বারইখালি ও বহরবুনিয়া ইউনিয়নের কাটাখালের মধ্যে সর্বমোট ৫ টি সংযোগ সেতু দিয়ে ফুলহাতা বাজার হয়ে ঘশিয়াখালী গিয়ে মিলেছে।

এসকল এলাকার লোকজনের মোরেলগঞ্জ সদরে আসার একমাত্র সড়ক পথ এটি। কিন্তু নামে রাস্তা থাকলেও তা চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে রয়েছে দীর্ঘবছর ধরে ।

বিভিন্ন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তীব্র পানির স্রোত আর নদীর অস্বাভাবিক জোয়ারে ভাঙ্গনের কবলে পড়ে। ফলে এসব এলাকার কাঁচা রাস্তাগুলি ভেঙ্গে গিয়ে হাজার হাজার ঘরবাড়ি সহ কয়েকশত মাছের ঘের প্রতিনিয়ত তলিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হচ্ছে। এ নিয়ে অনেক জনপ্রতিনিধি অনেক প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হচ্ছেনা এখনও বলে জানিয়েছেন এসকল এলাকার ভুক্তভোগী জনসাধারণ ।

অন্যদিকে, কাটাখালের উপর ভেঙ্গে পড়া সেতুটির পাশে স্থানীয় বাসিন্দারা চলাচলের জন্য শুক্রবার সাময়িকভাবে একটি সাঁকো তৈরি করেছেন। মোঃ মুনসুর আলী ও মোঃ ফজলুল হক এর নেতৃত্বে এলাকার লোকজনের সহযোগিতায় এ একটি সাঁকো তৌরি করেছেন এলাকাবাসী

তবে মোরেলগঞ্জ, বারইখালি ও বহরবুনিয়ার সাধারণ মানুষের দাবি অতি দ্রুত তাদের এই ভেঙ্গে যাওয়া সেতুটি সংস্কার এবং টেকসই রাস্তা নির্মাণ করে দিয়ে তাদের জনজীবনে একটু হলেও স্বস্তি এনে দেবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান লাল আশ্বাস দেন – খুব শীঘ্রই সেতুটি মেরামত করা হবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!