Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশের হাতে স্বামী আটক

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশের হাতে স্বামী আটক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া খানম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টায় দৈবজ্ঞহাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।সুমাইয়া ওই গ্রামের পলাশ শেখের স্ত্রী।জানা যায়, পলাশ শেখের স্ত্রীর লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বেলা ১টার দিকে থানা পুলিশ সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ।

সুমাইয়ার বাবা বাহদুর খান বলেন, স্বামীর সাথে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তান নেই।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারণে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!