মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুর প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
একই সময় দুই গ্রুপের পক্ষ থেকে আলাদা আলাদা অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার বিকেলে মাদারীপুর লিগাল এইড অফিসের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পৌরসভা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ এর সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন সভাপতিত্বে,এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি নুরুজ্জামান খান জামাল, মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইরাদ মুন্সি,আরিফ সরদার,সাংগঠনিক সম্পাদক মিজান সিকদার প্রমুখ। এদিকে শহরের ঈদগাহ ময়দানে আলাদা অনুষ্ঠান করে স্বেচ্ছাসেবক দলের অপর অংশ। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফকির, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল বেপারী প্রমুখ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

