ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে (৩য় ধাপ) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৫ মে) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুড়ি হলরুমে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম ও রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ মোঃ পৃবন আখতার।
এর আগে গত বৃহস্পতিবার ( ০২ মে) মনোনয়ন জমাদানের শেষ দিনে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।চেয়াম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার, মোহাম্মদ আলী মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম, ও প্ল্লী চিকিৎসক মতিয়ার রহমান।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, এস এম ফারুকুজ্জামান ও শাহজাহান আলী সোহাগ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন তপশীল অনুযায়ী গত ২ মে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময়। ১২ মে প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দের দিন ধায্য আছে। আগামী ২৯ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

