Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
বেতাগীতে ২৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বেতাগীতে ২৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বরিশাল ইস্পাহানী ইসলামি চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলা যুব রেডক্রিসেন্ট ও উপজেলা এনসিটিএফ'র সহযোগিতায় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে যুব রেডক্রিসেন্টের স্থানীয় দল নেতা অলি আহম্মেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রব লিটন, এনসিটিএফ‘র উপজেলা সভাপতি তানজিলা জামান শিফা, সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেহেস্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ২৬০ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ২৪ জন চোখে ছানী পরা রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ও ৭ জনকে সম্পূর্ণ ফ্রী অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও পৌর মেয়র এবিএম গোলাম কবিরের পক্ষ থেকে ১১ জন রোগীর মাঝে ঔষধ বিতরণ করা হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!