Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
বেতাগীতে পূজা মন্ডপ পরিদর্শনে বরগুনা জেলা প্রশাসক

বেতাগীতে পূজা মন্ডপ পরিদর্শনে বরগুনা জেলা প্রশাসক

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বেতাগীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও পূজারীদের সাথে মতবিনিয় করেন।

বুধবার রাতে পৌর শহরের বেতাগী কালিমন্দির, ৫ নং ওয়ার্ডের জেলে পাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির ও বুড়ামজুমদার ইউনিয়নের সরকার বাড়ি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে মতবিনিময় কালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।

ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুপূর্ণ ভূমিকা পালন করবে। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনকে আরো সুসংহত করুক এ কামনা করি।

এতে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন, বেতাগী পৌরসভার মেযর আলহাজ্জ এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম,সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন, ঢাকা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডা: পিযুষ কান্তি মিত্র, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, হুমায়ূন কবির খলিফা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো: কামাল হোসেন, বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় হাওলাদার, বেতাগী কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন কর্মকার, সম্পাদক তরুন কুমার বণিক, জেলেপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, পৌর কাউন্সিলর এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন্।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!