বিয়ে বাড়িতে দেয়াল ধসে একজনের মৃত্যু, হাসপাতালে বর
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক বিয়ে বাড়িতে সীমানা দেয়াল ধসে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় বরসহ দুজন আহত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার কড়িয়ার দিঘিরপাড় এলাকার আমিনুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
দেয়াল ধসে নিহত কলেজ ছাত্রের নাম মুহাম্মদ শাকিল সবুজ (১৯)। তিনি হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন। মৃত শাকিল ওই বাড়ির অটোরিকশা চালক রমজান আলির ছেলে।
এদিকে, আহত বরের নাম নজরুল ইসলাম। রাতেই যার গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুপুরের ওই দুর্ঘটনায় পুরো বিয়ে বাড়িতে উৎসবের পরিবর্তে চলছে কান্নার রোল।
অপর আহতের নাম মুহাম্মদ জালাল (১৭)। আহতদের মধ্যে বর নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বায়তুশ শুক্কুর জামে মসজিদের দক্ষিণ পাশে আমিনুর রহমানের বাড়ি পৌঁছালে ১০-১২ বছর আগে নির্মাণ করা একটি দেয়াল ধসে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হয় এবং বরসহ অপর জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার এসআই মো. জসিম বলেন, জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন সবুজসহ কয়েকজন। এসময় তাদের ঘরের সামনে থাকা পুরাতন একটি দেওয়াল হঠাৎ ধসে পড়ে। এসময় সবুজ দেওয়ালের নিচে চাপা পড়লে তার মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?