বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালী
লক্ষ্মীপুর প্রতিনিধি
হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৫ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি, আলোচনা সভা ও ছড়ি বিতরণের আয়োজন করা হয়। দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজিব কুমার সরকার।
জেলা সমাজ সেবার উপ-পরিচালক স্বপন কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, ডা: নাহিদ রায়হান, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান,প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা নাঈমা জান্নাত প্রমুখ। পরে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরন করেন অতিথিবৃন্দ।
এসময় সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

