বামনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)
বরগুনার বামনায় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক রেলি ও লিফলেট বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার( ৩ জুলাই) উপজেলার গোলচত্ত্বরে বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা নেতৃত্বে শহরে সচেতন মূলক রেলি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, বরগুনা জেলায় ডেঙ্গু এখন একটি মহামারি রোগে পরিনত হয়েছে। এ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।কেহ আক্রান্ত হলে ভয় পেলে চলবে না নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে । বেশি মারত্মক কোনো সমস্যা হলে ৩৩৩ জরুরী সেবায় ফোন করে আপনারা পরামর্শ নিতে পারেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

