বাংলাদেশে স্বাধীনতা দিবস এসেছে ‘নতুন অধ্যায়ের সূচনায়’: রুবিও
নিউজ ডেস্ক
স্বাধীনতা দিবসে উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “এই দিবস এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশ সাম্প্রতিক নির্বাচনের পর নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।”
রুবিও বলেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়; যার ভিত্তি ‘অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ’ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তেলার অভিন্ন লক্ষ্যের মাঝে নিহিত।
“আমরা দুদেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব জোরদারের প্রতীক্ষায় আছি।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ উদযাপনের মুহূর্তে আমাদের সম্পর্ককে আরো গভীর করার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।”
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

