Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
বাংলাদেশে নতুন ফিচার চালু করল গুগল ম্যাপস

বাংলাদেশে নতুন ফিচার চালু করল গুগল ম্যাপস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

গুগল ম্যাপস বাংলাদেশে তাদের নতুন ফিচার চালু করেছে। গুগল ট্রানজিট নামে নতুন এই ফিচারটির ফলে নিয়মিত গণপরিবহনে যাতায়াতকারীরা খুব সহজেই গণপরিবহন সংক্রান্ত তথ্য পাবেন।

আজ থেকে চালু হওয়া এ ফিচারটির মাধ্যমে গুগল ম্যাপস রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখাবে; যার মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন। এই ফিচারটি প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের জন্য প্রযোজ্য হবে।

গণপরিবহনে চলাচলকারীদের মধ্যে যাদের লোকেশন ও রুট সম্পর্কে ধারণা নেই তারা গুগল ট্রানজিটের মাধ্যমে তাদের যাত্রার আনুমানিক সময় জেনে যেতে পারবেন। অ্যাপটির ইউআই ও ফাংশনালিটি খুবই সাধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি জাতীয় সংসদ ভবন থেকে লালবাগ কেল্লায় যেতে চান তাহলে তাকে দুটি লোকেশনে টাইপ করতে হবে। তারপর, গুগল ট্রানজিট তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিকে কাছের বাস স্টপেজে যাওয়ার পথ, কোন বাসে উঠতে হবে, কোন রুটে যেতে হবে ও কোন স্টপেজে নামতে হবে, গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়া সংক্রান্ত তথ্য জানিয়ে দেবে।

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা গণপরিবহন সংক্রান্ত তথ্য জানতে পারবেন:

* অ্যান্ড্রয়েড কিংবা আইওএস ডিভাইসে গুগল ম্যাপস ওপেন করতে হবে।

* ডেস্টিনেশন এন্টার করতে হবে এবং ‘ডিরেকশনস’ আইকন ট্যাপ করতে হবে কিংবা ‘গো’ আইকন ট্যাপ করতে হবে এবং ‘সোর্স’ এবং ‘ডেস্টিনেশন’ লোকেশন এন্টার করতে হবে।

* রুট এবং গন্তব্য সংক্রান্ত তথ্য জানতে ‘ট্রানজিট’ আইকন (যদি এটা ইতিমধ্যে নির্বাচন করা না হয়) ট্যাপ করতে হবে।

* রুটের স্টপেজ সংক্রান্ত জানতে রেকমেন্ডেড রুট ট্যাপ করতে হবে।

* বাসের সময়সূচি ও গন্তব্যের তালিকা জানতে যেকোনো বাস স্টপ ট্যাপ করতে হবে।

প্রতিদিন গুগল ম্যাপস ১ বিলিয়ন কিলোমিটারেরও বেশি ট্রানজিট রেজাল্ট সরবরাহ করে এবং এর বিশ্বজুড়ে ৩ মিলিয়নেরও বেশি গণপরিবহনের পাবলিক ট্রানজিটের সময়সীমার তথ্য রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিকেরও বেশি শহরে সবসময় নতুন পার্টনার যুক্ত হওয়ার মাধ্যমে গুগল ট্রানজিট ফিচারটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!