Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রিমান্ড শেষে কারাগারে ঢাবির সেই

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রিমান্ড শেষে কারাগারে ঢাবির সেই

নিজস্ব প্রতিবেদক


চাঁদাবাজির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আকতারুল করিম রুবেলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রইচ হোসেন একদিনের রিমান্ড শেষে আসামি আকতারুলকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী মনির হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। মনির ও তার সহকর্মী মো. সোহেল, হারুন নাস্তা করতে হাসপাতাল থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে আনন্দবাজার খাবার হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় আসামিসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন বাদীর গতিরোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্য হাতে থাকা কাঠ ও রড দিয়ে আঘাত করে। তখন বাদীকে বাঁচাতে তার সহকর্মীরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে আসামি আকতারুলকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেন মনির।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!