Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
বরগুনা দুই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

বরগুনা দুই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

বরগুনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবের পর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের স্থগিত হওয়া বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রোববার (৯ জুন) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে এ দুই উপজেলার ভোট গ্রহণ, চলবে বিকেল ৪ টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, কাপপিরিচ প্রতীকে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা কবির, আনারস প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম, দোয়াত কলম প্রতীকে মোঃ এনামুল হোসাইন, ঘোড়া প্রতীকে মোঃহাফিজুর রহমান, মোটরসাইকেল প্রতীকে নূর আফরোজা, চিংড়ি মাছ প্রতীকে আকন মোহাম্মদ সহিদ, হেলিকাপ্টার প্রতীকে হেমায়েত হোসেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, বই প্রতীকে জাহিদ হাসান, উড়োজাহাজ প্রতিকে জামাল হোসেন, মাইক প্রতীকে মোহাম্মদ শওকত হাসান রমিম, তালা প্রতীকে রেজাউল করিম রাজা ও টিউবয়েল প্রতীকে নাজেস আফরোজ নয়ন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ফাতিমা পারভিন, ফুটবল প্রতীকে নাজমুন নাহার, প্রজাপতি প্রতীকে নিলু রানী ও হাঁস প্রতীকে ফারজানাসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অপরদিকে বামনা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, ঘোড়া প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু, আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান ও দোয়াত-কলম প্রতীকে সৈয়দ মানজুরুর রব মূর্তযা আহসান।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, টিয়া পাখি প্রতীকে মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উড়োজাহাজ প্রতীকে মোঃ জাকারিয়া হোসেন মহারাজ, মাইক প্রতীকে মোঃ শাহাদাৎ হোসেন রাজু, তালা প্রতীকে মোঃ আল-আমিন হাওলাদার, টিউবওয়েল প্রতীকে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, চশমা প্রতীকে মোঃ সাইফুল ইসলাম সরোয়ার ও বই প্রতীকে মোঃ আলমগীর হোসেন খান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে রুমী খানম, কলস প্রতীকে মোসাঃ নাজমুন নাহার নাজু ও ফুটবল প্রতীকে মোসাঃ মাজেদা খানম ডলি প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রগুলুতে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টসহ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ ও আনসার সদস্যরা।

পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, সুন্দর সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। সকল নিরাপত্তার মধ্যে দিয়ে পাথরঘাটা ও বামনা দুটি উপজেলার পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!