Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
বগুড়ায় অবরোধের প্রথমদিনেই তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিলো অবরোধকারীরা

বগুড়ায় অবরোধের প্রথমদিনেই তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিলো অবরোধকারীরা

বগুড়া প্রতিনিধি

বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী বাইপাস এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ট্রাকসহ ভাঙচুর করা হয়েছে একাধিক যানবাহন।

এর আগে সকাল থে‌কেই বিএন‌পি ও অঙ্গসংগঠনের ক‌য়েকশ নেতাকর্মী শাজাহানপুর উপজেলার বনানী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক অব‌রোধ ক‌রে রা‌খে। এ সময় তাদের অবরোধে ঢাকা থেকে আগত একাধিক যানবাহন আটকা পড়ে। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ম্যাজিস্ট্রেট সেখানে অবস্থান নেয়।

এর পরপর শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেলের বহর নিয়ে বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় আসেন। তারা সেখানে আসামাত্র দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়প‌ক্ষ ইট পাটকেল নি‌ক্ষেপ ক‌রে। বেশ ক‌য়েক‌টি কক‌টেল বি‌স্ফোর‌ণের ঘটনা ঘ‌টে। এ সময় অব‌রোধকারীরা তিন‌টি মোটর সাইকে‌লে আগুন লা‌গি‌য়ে দেয়। পাশাপা‌শি তারা তিন‌টি যানবাহন ভাংচুর চালায়।

এ সময় পু‌লিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ কর‌তে গে‌লে তারা ইটপাটকেল নি‌ক্ষেপ ক‌রতে কর‌তে ২য় বাইপাস সড়‌কের দি‌কে চ‌লে যায়।

ঘটনাস্থলে থাকা বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, অবরোধকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে।

এদিন বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকার মহাসড়কে অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি দল সেখানে অবরোধ করে। এই সময় তারা মহাসড়কে ইট-পাটকেল ফেলে টায়ারে আগুনে জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে সেখানে শ্যামলী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সদরের এরুলিয়া থেকে কাহালুর দরগাহাট পর্যন্ত অবরোধ করে চোরাগুপ্ত হামলা চালিয়ে যানবাহন ভাংচুর করা হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করেন পিকেটাররা। পরে বগুড়া সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে কয়েকদফা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জেলার গুটিকয়েক স্থানে দুর্বৃত্তরা চোরাগুপ্ত হামলা চালিয়ে মানুষের জানমালের ক্ষতির চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!