Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-সমাবেশ বন্ধে পুলিশকে নির্দেশ

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-সমাবেশ বন্ধে পুলিশকে নির্দেশ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের পক্ষে রাজধানী প্যারিসে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিলো ফ্রান্স সরকার। জানা গেছে, চলতি সপ্তাহের শেষ দিকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পবিত্র জেরজালেম আল-কুদস শহরের ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশ নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান এক টুইটার পোস্টে বলেছেন, আমি প্যারিসের পুলিশ প্রধানকে শনিবারের বিক্ষাভ-সমাবেশ নিষিদ্ধ করার কথা বলেছি।
২০১৪ সালে এ ধরনের বিক্ষোভের কারণে মারাত্মক জন-বিশৃঙ্খলা দেখা দিয়েছিল বলে তিনি মন্তব্য করেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছু ঠিকঠাক মতো যাতে হয় সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : পার্সটুডে

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!