প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বেতাগী অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে জখম
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় হাসান সিকদার (২২) নামে এক বখাটে যুবক অষ্টম শ্রেণি পড়–য়া ছাত্রী তৃশা আক্তার (খুকু মনি)কে দেশীয় অস্ত্র দাঁও দিয়ে কুপিয়ে জখম করে। সুন্দরী হওয়াই তাঁর জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ঐ ছাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করেন। এ ঘটনায় হাসান সিকদার নামে ঐ বখাটেকে আটক করেছে থানা পুলিশ।
আহত স্কুল ছাত্রী তৃশা আক্তার (খুকু মনি) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ফুলতলা এলাকার খোকন শিকদারের মেয়ে। সে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান জানান, তাৎক্ষনিকভাবে বেতাগী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ছাত্রী ও দাঁও উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটানায় বিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করে। বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এসময় সাধারণ শিক্ষার্থীরা এর সুষ্ঠু বিচার ও তাদের নিরাপত্তা দাবি করে শ্লোগান তুলে। এক পর্যায় পুলিশ তাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
জানা গেছে, ঘটনার সাথে জড়িত উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের মো: হক মিয়া সিকদারের ছেলে বখাটে হাসান শিকদার দীর্ঘদিন যাবত তৃশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তৃশা প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে বখাটে হাসান তাকে বিরক্ত করে আসছিলো।
এক পর্যায়ে তৃশা তার পরিবারকে বিষয়টি জানালে তৃশার পরিবার হাসানের বাসায় গিয়ে নালিশ দিয়ে আসে। এতে হাসান তৃশার ওপর ক্ষিপ্ত হয়ে ঘটনার সময় বিদ্যালয় প্রবেশ করে ক্লাশের বিরতীর ফাঁকে দাঁও দিয়ে তাঁর উপর আক্রমণ করে। এতে তাঁর দুইটি আঙ্গুলসহ শরীরের বিভিন্ন জায়গা কেটে যায়। খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামলায় ব্যবহৃত দাঁও উদ্ধার করে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মেয়েটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অন্যতম সুন্দরী। ফলে বখাটে ঐ যুবকের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ না করার অপরাধে তার উপড় নির্মমভাবে চড়াও হয়।
ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে ভর্তিকরা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বিভাগী সদর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, স্কুলছাত্রী তৃশাকে আক্রমণকারী মূল আসামী হাসান শিকদারকে বেতাগী থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

