Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
প্রতি ন্যায় কালাইয়ে এবারও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

প্রতি ন্যায় কালাইয়ে এবারও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

জয়পুরহাট প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারও নবান্ন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই এলাকার জামাই-মেয়ে, ইষ্টি-কুটুমরা আসেন এখানকার স্বজনদের বাড়ি বাড়ি। মেলা থেকে সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়িতে। তাই এ মেলাকে জামাই মেলাও বলা হয়ে থাকে।

মেলাটি জামাইদের উপলক্ষ্য হলেও শুধু জামাই-ই নয়, ভোর থেকেই মেলায় ভীর জমান ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষ। পঞ্জিকা অনুসারে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে কালাই পৌর সদরের পাঁচশিরা বাজারে বসে মাছের মেলাটি । আর এ দিনটির অপেক্ষায় থাকেন এ উপজেলাসহ আশ পাশের প্রত্যন্ত অঞ্চলের সর্বসাধারন।

ক্রেতা-বিক্রেতা আর কৌতুহলী মানুষের ঢলে মেলাটি পরিনত হয় জনসমুদ্রে। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমান মাছের মেলায়। মেলার শতাধিক মাছের দোকানে থরে থরে সাজানো হয় দেশীয় জাতের রুই, কাতলা, মৃগেল চিতল, বোয়াল, সিলভার কার্প, ব্রিগেড, পাঙ্গাস, বাঘাআইড়সহ নানা ধরনের মাছ।

মেলায় মাছ কিনতে আসা ক্রেতারা জানান, মেলায় প্রচুর দেশি রুই, কাতল, কালবাউশসহ বিভিন্ন জাতের মাছের আমদানি হয়েছে। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা এসব মাছ কিনছেন। বড় মাছ কেনার জন্য বিনিরাইলের মাছের মেলাই উত্তম জায়গা।

মেলায় আসা মাছ বিক্রেতারা জানান, এসব মাছ তারা সংরক্ষণ করেন ছোট ছোট পুকুরে। মেলা শুরুর একদিন আগে এসব পাইকারি ব্যবসায়ী ছোট-বড় ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মেলায় মাছ নিয়ে আসেন। এ বছরের মেলায় তাদের আশানুরূপ মাছ বিক্রি হয়েছে।

কালাই পৌর হাট কমিটির প্রতিনিধি মোঃ গোলাম আযম জানান, মেলায় নির্বিঘ্নে মাছ কেনা-বেচার জন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ মেলায় ১০ কেজি থেকে আরো বেশী ওজনের রুই-কাতলা, মৃগেল মাছ কেজি প্রতি ৬’শ' থেকে দেড় হাজার' টাকা আর মাঝারি আকারের মাছ ৩৯০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!